Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঋণের বোঝা ও পাওনাদারের চাপ—অসহায় জীবনের এক করুণ প্রতিচ্ছবি

তানজিনুল ইসলাম তামিম

সংসারের টানাপোড়েন কিংবা আকস্মিক বিপদে পড়ে অনেকেই ঋণ নিতে বাধ্য হন। কিন্তু সেই ঋণই যখন অসহনীয় হয়ে ওঠে, তখন জীবন হয়ে পড়ে দুর্বিষহ। এমন বাস্তবতাকেই তুলে ধরেছে রাহুল রাজুর রচনা ও পরিচালনায় নির্মিত নাটক “পাওনাদারের চাপ”, যা ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে।

নাটকটিতে দেখা যায়, ঋণগ্রস্ত এক মানুষের জীবনে পাওনাদারদের নিরন্তর চাপ, মানসিক নির্যাতন এবং সামাজিক অপমান কীভাবে তাকে চরম অসহায়ত্বে ঠেলে দেয়। নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি কিডনি বিক্রির মতো ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য হন—যা নাটকের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন-ইয়ামিন শিমুল (লিড কাস্ট), যার অভিনয় চরিত্রটিকে করেছে বাস্তবসম্মত ও প্রাণবন্ত।
গুরুত্বপূর্ণ নারী চরিত্রে রয়েছেন -খান রোশনি, যিনি তার অভিনয়ের মাধ্যমে গল্পে এনেছেন ভিন্ন মাত্রা।
নাটকটির প্রযোজনায় ছিলেন-সৈকত প্রামাণিক (প্রোডিউসার), যার পরিকল্পনা ও সহযোগিতায় নির্মাণটি পেয়েছে পূর্ণতা।

সব মিলিয়ে, “পাওনাদারের চাপ” শুধু একটি নাটক নয়—এটি সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, যা দর্শকদের ভাবতে বাধ্য করছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাবাই আমার জীবনের প্রথম সেরা বন্ধু’, ‘অফিসার’ সিনেমার প্রচারণায় ডি এ তায়েবের হাত ধরে আবেগঘন কন্যা টুনটুনি

অপরাধ দমনে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

২৫৩ আসন বন্টন, ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় জোট

পবিত্র শবেবরাত আজ

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না : হাসনাত আব্দুল্লাহ এমপি

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ম্যানিলায় ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অংশগ্রহণ: আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের আহ্বান