Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক

তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করতে পারলে অপতথ্যকে প্রতিহত করা সম্ভব বলে জানান তিনি।

শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ঝুলেছিল। এখন তা পুনরায় চালু করা হচ্ছে। গণমাধ্যমই জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে পারে। তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বিভিন্ন রঙের গ্লাস থাকে। কিন্তু কে কোন রঙের পাত্রে রেখে জনগণকে দেখাবেন সেটিই প্রশ্ন।

সিভিলাইজেশনের জন্য ফ্রি ইনফরমেশন ও ক্লিন ইনফরমেশন জরুরি উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, স্বাধীন গণমাধ্যম তৈরি সরকারের দায়িত্ব, এক্ষেত্রে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ স্টেকহোল্ডারদের একত্রিত করা। যাদের সহযোগিতায় মুক্ত এবং দায়িত্বশীল গণমাধ্যম তৈরি সম্ভব।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন