গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল এসকাফ (ফেনসিডিলজাতীয় মাদক)সহ মো. মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০) নামের এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১৩ (সিপিসি-৩, গাইবান্ধা) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট সাকসেস মডেল স্কুলসংলগ্ন বুনারপাড়া সড়কে একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মো. মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০), গ্রাম: মুরারিপুর, উপজেলা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি পদক্ষেপ
চাঞ্চল্যকর তথ্য: র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
আইনগত ব্যবস্থা: গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















