পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.) তার জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা এবং মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।
তিনি বলেন, মহানবী (সা.) এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী, শিশু, প্রতিবেশী ও শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কেও তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়িত্ববোধের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতায় বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের তাওফিক কামনা করেন এবং বাংলাদেশসহ বিশ্বের মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
















