Wednesday , 4 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইসলামের কথা বলে জামায়াত প্রতারণা করছে: মির্জা ফখরুল

ইসলামের নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী জনগণকে বিভ্রান্ত করছে—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের আলেম-ওলামা ও চরমোনাই পীরসহ অনেক ধর্মীয় ব্যক্তিত্বই স্পষ্টভাবে বলেছেন—জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়। তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছে। তার ভাষায়, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এ ধরনের কথা সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রকৃত মুসলমান জানে, জান্নাত পাওয়া আমলের ওপর নির্ভর করে, কোনো প্রতীকের ওপর নয়।’

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে এসেছে—জামায়াতের শীর্ষ নেতা নারীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছেন। যে দল নারী সমাজের মর্যাদা রক্ষা করতে পারে না এবং মা-বোনদের নিয়ে কটু মন্তব্য করে, তারা ভালো কাজের রাজনীতি করতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

রাজনীতিতে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নতুন দল নির্বাচনে অংশ নিলে বিএনপির কোনো আপত্তি নেই। তবে রাজনীতির নামে মিথ্যাচার, গীবত ও কুৎসা রটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ইঙ্গিত করে বলেন, একটি দল আগে একই পথে থাকলেও এখন ভিন্ন অবস্থান নিচ্ছে—তাতেও সমস্যা নেই, কিন্তু সত্য ও নৈতিকতা বজায় রাখা জরুরি।

বিএনপি সমালোচনার নয়, কাজের রাজনীতিতে বিশ্বাস করে দাবি করে তিনি বলেন, দলটি সব সময় জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করে এসেছে।

পথসভায় তারেক রহমানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তিনি দেশে ফিরে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়ে এক বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও ঋণের দায়ভার সরকার গ্রহণের ঘোষণার কথাও তুলে ধরেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জেলায় প্রথম ভুট্টা চাষের সূচনা বিএনপির উদ্যোগেই হয়েছে। কাজী ফার্মসের মাধ্যমে ভুট্টা চাষ সম্প্রসারিত হয়েছে, কৃষকরা লাভবান হয়েছেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়নও হয়েছে বলে তিনি জানান।

শেষে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে যে আসন থেকে লড়ছেন জারা-আখতার-পাটওয়ারী

শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে কঠোর এনসিপি, প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

শুক্রবার সারাদেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড,নিহত ৩

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার