মোহাম্মদ জয়নাল হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৯ আগস্ট বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পৌর শাখার নেতা-কর্মীদের পাশাপাশি আওতাধীন ১১টি ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দীকের সভাপতিত্বে সভায় দলের সার্বিক কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন:
আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল
লেকচারার শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল
এছাড়াও সভায় নুরুজ্জামান, মশিউর রহমান সুইট, ইয়াছিন আরাফাত, মেহেদী হাছান, কবিরুল ইসলাম, শামিম হোসেন, মোঃ রাইহানুল ইসলাম, রাহিম ইসলাম, মেহেদী হাসান ছানি, আল-আমিন, তুহিন, জামাল বাবু ও হুমায়ুন কবির লিটনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















