Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

​প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

​নিজস্ব প্রতিবেদক

​প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকা জামায়াত আমির শুক্রবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান।

​একই দিনে দেওয়া পৃথক এক বিবৃতিতে তিনি দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

​সংবাদ ভাষ্যমতে, জুলাই অভ্যুত্থানের মুখ হিসেবে পরিচিত শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালায়। এছাড়া সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটও হামলার লক্ষ্যবস্তু হয়।

​ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন যে, ব্রিটিশ সরকারের আমন্ত্রণে তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও প্রতি মুহূর্ত দেশের খবর রাখছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে ধৈর্য ও নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। কোনো ষড়যন্ত্রকারী যেন স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে কলুষিত করতে না পারে, সে ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

​প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা ও অপপ্রচারের বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা গণতান্ত্রিক পরিবেশের জন্য অপরিহার্য।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন