Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলসংলগ্ন যাত্রী ছাউনির সামনে এসে শেষ হয়।

মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা “মা-মাটি ডাকছে—তারেক রহমান আসছে”, “বীরের বেশে ফিরছে তারেক রহমান”, “তারেক রহমান আসছে—বাংলাদেশ হাসছে”সহ বিভিন্ন স্লোগান দেন। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দীর্ঘ ১৫ বছর প্রবাসে থেকেও দেশনায়ক তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণ করে তিনি শিগগিরই দেশে ফিরছেন, যা গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশ আবার সঠিক পথে এগিয়ে যাবে।

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন