মঙ্গলবার , 17 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 17, 2026 9:23 অপরাহ্ন

বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এক সময়ের জনপ্রিয় টিভি নাটকের অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শামস সুমন।

অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি রেডিওতে দীর্ঘ সময় কাজ করেছেন এই অভিনেতা। তবে মাঝেমধ্যে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতেন তিনি।

সবশেষ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি।

তার অভিনয় জীবনের অন্যতম বড় অর্জন ছিল ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ।

শামস সুমনের মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু

সাভারের আশুলিয়ায় বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

নিপুন রায়ের হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ, বছরে আয় ২৬ লক্ষ টাকা

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মসজিদ-শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণের থেকে আমি বিরত রাখবো- গয়েশ্বর চন্দ্র রায়

ছাদখোলা বাসে বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে শান্ত-মুশফিকরা

জুলাই হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০