বিনোদন ডেক্স
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সার্টিফিকেট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শিল্পকলা একাডেমি
“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই” এই স্লোগানকে সামনে রেখে ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে বয়স্কদের স্কুলের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং ফুলের হাসি স্কুলের প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় পুরো হলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট মফিজুল হক ভুইয়া (পিপি)।
উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন (পিপিএম), মাই টিভির ব্যুরো প্রধান মো. নুরুল কবির, সমাজসেবক এম. এ সবুর, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদ, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান, তাহেরা বেগম, অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক প্রনয় দাশ গুপ্ত, সাংবাদিক রতনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মফিজুল হক ভুইয়া বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পাঁচ বছরের এই মানবিক যাত্রা প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধক জাহিদুল করিম কচি বলেন, মানবিক উদ্যোগের পাশে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী এই উদ্যোগকে ব্যতিক্রমধর্মী আখ্যা দিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















