Wednesday , 27 May 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণে বাচঁল ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি ফেরত নেওয়া হয়েছে নারায়ণগঞ্জের খামারে।

বুধবার (২৭ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই এর পরিচর্যা চলবে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে লালিত এই বিরল অ্যালবিনো মহিষটির চুল ও চোখের গঠনের কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এই ব্যতিক্রমী নামই মুহূর্তেই এনে দেয় ব্যাপক পরিচিতি।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনে নেন। পরে মহিষটিকে এক নজর দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ—শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সবাই।

দেশের বিভিন্ন জেলা, এমনকি বরিশাল ও কুমিল্লা থেকেও অনেকে ছুটে আসেন ‘ট্রাম্প’কে দেখতে। অনেকেই কিনতে না পেরে আক্ষেপ প্রকাশ করেন।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় এই ব্যতিক্রমী মহিষটি। এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন বিশ্বমাধ্যমে প্রকাশিত হয় এর খবর, যা একে এনে দেয় বৈশ্বিক পরিচিতি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন