Friday , 31 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাশ্রয়ী ব্যয়ে দৃষ্টান্ত স্থাপন কেরানীগঞ্জের ইউএনওর

দক্ষিণ কেরানীগঞ্জের খারাকান্দি ও শুভাঢ্যা দিঘিরপাড় খাল পুনঃখনন প্রকল্পে নির্ধারিত বাজেটের প্রায় অর্ধেক অর্থ বাঁচিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক। শতভাগ কাজের মান বজায় রেখে প্রকল্পের ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা সাশ্রয় করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ইউএনও উমর ফারুক জানান, সরকারি অর্থ জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ী খরচে মানসম্মত কাজ শেষ করা সম্ভব—এই ভাবনা থেকেই তারা সততার সাথে কাজটি সম্পন্ন করেছেন।

​ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করতে এবং খালের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে এই পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়।

খাল খননের পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দুই পাড়ে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও সরাসরি মনিটরিংয়ের মাধ্যমে অনিয়ম রোধ করায় বাজেটের বিশাল অংশ বাঁচানো সম্ভব হয়েছে।

​প্রকল্পের কাজ সফলভাবে শেষ করার পর পে-অর্ডারের মাধ্যমে সাশ্রয়কৃত অর্থ সরকারি তহবিলে জমা দেওয়া হয়। সরকারি প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ শেষে টাকা ফেরত দেওয়ার এমন উদ্যোগ স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে অনন্য এক স্বচ্ছতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

হাদির শারীরিক অবস্থার খবর জানালেন ইনকিলাব মঞ্চ 

তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

রাজধানীতে বাড়ছে শীতের প্রকোপ,তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

যুক্তরাজ্যে সড়ক ‍দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

নীরবে দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব