বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা অঞ্চলে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকা অঞ্চলে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর আগের দিন শনিবার ঢাকায় লোডশেডিং ছিল ৬৯৮ মেগাওয়াট।
এদিকে ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে এবং রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে।
চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। সবচেয়ে কম ৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বরিশাল জোনে।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

















