Tuesday , 10 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাজধানীর দুই আসনে র‍্যাবের নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট-২০২৬’ উপলক্ষে ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিশেষ ‘রোবাস্ট’ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) র‍্যাব-৩ জানায়, ঢাকা-৮ এর পীর জঙ্গী মাজার রোড (মতিঝিল আইডিয়াল স্কুল) এবং ঢাকা-৯ এর বাসাবো তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত জনসভায় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।

এছাড়া সবুজবাগ, মুগদা, শাহজাহানপুর, খিলগাঁও, শাহবাগ, মতিঝিল, পল্টন ও রমনা থানায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টহল এবং সংশ্লিষ্ট এলাকায় ২৪ ঘণ্টা রোবাস্ট টহল চলছে।

র‍্যাব জানায়, ১ ফেব্রুয়ারি থেকে মোটরকেড পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যা নির্বাচন ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন