Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে কঠোর এনসিপি, প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না বলে কড়া অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনে বর্তমানে প্রভাব বিস্তার ও পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন প্রার্থী শত শত লোক নিয়ে উপস্থিত হচ্ছেন, এমনকি কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, অতীতে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে চলে গেছে এবং পরে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশে ফিরে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, এনসিপি তাদের নির্বাচনে অংশগ্রহণ মেনে নেবে না। এ ধরনের ব্যক্তিরা নির্বাচনের সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি বলেন, দায়সারা বা প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের দায় নির্বাচন কমিশনের এবং কোনো অনিয়ম হলে তা প্রতিরোধে এনসিপি সক্রিয় ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ

ভোট দিতে গ্রামবাংলার পথে মানুষের ছুটে চলা

জ্যাকলিন কাব্য ও শুভ আকন্দের নতুন জুটি—‘ওরে মন’

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্ষোভ

​ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মো: আনোয়ার হোসেন ​

কর্মচারী কর্তৃক ইবি শিক্ষিকা খুন: বিস্তারিত যা জানা গেল

কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দিনের আলোতেই সিনেমাটিক স্টাইলে চুরি

রাজধানীর দুই আসনে র‍্যাবের নিরাপত্তা জোরদার

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষনের পর পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার-২