বৃহস্পতিবার , 12 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 12, 2026 5:01 অপরাহ্ন

জাতীয় সংসদের অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে ঘিরে নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চেয়েছিলেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তবে তখন তাকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। খালেদা জিয়াকে নিয়ে নির্ধারিত আলোচনা পর্ব শেষ হয়ে যাওয়ার পরও গয়েশ্বর চন্দ্র রায় কথা বলতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন।

বক্তব্যের শুরুতে গয়েশ্বর চন্দ্র রায় একটি সাহিত্যিক উদ্ধৃতি টেনে বলেন, “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, কাদম্বিনী মরে নাই। বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিল, তিনি মরে নাই।”

এরপর তিনি স্পিকারের উদ্দেশে বলেন, বর্তমানে সংসদে জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে আলোচনা চলছে এবং খালেদা জিয়াকে নিয়ে আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি স্পিকারকে জিজ্ঞেস করেন, জুলাইয়ের বিষয়টি নিয়ে কিছু বলা হবে কি না।

এ সময় স্পিকার তাকে থামিয়ে দিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারা আগে থেকে বিষয়টি জানতেন না। পাশাপাশি তিনি হালকা হাস্যরসের সুরে মন্তব্য করেন, “নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়।” তিনি আরও বলেন, সংসদের মাইকে কিছুটা সমস্যা থাকায় সব কথা পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল না।
পরে গয়েশ্বর চন্দ্র রায় সংসদে জুলাইয়ের শহীদদের অবদান ও স্মৃতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ