Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। একই সঙ্গে তেলের দাম বাড়ানো হবে না বলেও তিনি জানিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি সংকটের আশঙ্কা নেই

মন্ত্রী জানান, জ্বালানি মন্ত্রণালয় তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছে। ফলে জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের ভাড়া বাড়া বা পরিবহন সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।

রেল যোগাযোগ উন্নয়নে কাজ

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন। যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যেই সরকার রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের জন্য কাজ করছে।

ঈদযাত্রার বড় চ্যালেঞ্জ

ঈদযাত্রার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত অল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।

লোকোমোটিভ বাড়ানোর পরিকল্পনা

ট্রেনের শিডিউল ঠিক রাখতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন বলে জানান তিনি। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

নিরাপত্তা জোরদার

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। এছাড়া আনসার সদস্য ও বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় প্রতি ৪০০ মিটার পরপর তাদের অবস্থান থাকবে বলে জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গ্ল্যামারাস রূপে আলোচনায় তাহসানপত্নী রোজা আহমেদ

ঢাবির মুজিব হলের নতুন নাম শহীদ ওসমান হাদি হল ঘোষণা

স্থানীয় সরকারে বড় পরিবর্তনের সুর: ইউপি চেয়ারম্যান পদের প্রার্থী হতে স্নাতক ডিগ্রির প্রস্তাব, হাইকোর্টের রুল

কেরানীগঞ্জে ইয়াবার কারখানা, গ্রেফতার ২

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন ভুয়া র‍্যাব গ্রেপ্তার

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

কোন বোর্ডে পাসের হার কত

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা, আহত আরও দুজন

প্রযুক্তি সেবায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে টার্গেট আইটি

মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়: মুখ খুললেন মেহজাবীন