Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি

প্রায় সাড়ে ১২ ঘণ্টার সফর শেষে কলকাতায় এসে পৌঁছেছেন লিওনেল মেসি। কঠোর নিরাপত্তায় এই কিংবদন্তি ফুটবলারকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান আয়োজকরা। আর হোটেল প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের।

হোটেলে শাহরুখ খানকে দেখেই হাসি মুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিল তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন তারা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনিতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২মিনিটে।

বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড়। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা।

সূত্র: আনন্দবাজার

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়

চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ; পরিবারের অন্যরা সুবিধাবঞ্চিত: উপদেষ্টা রিজওয়ানা হাসান

এপস্টাইনের অন্ধকার রহস্য: বিশ্ব কাঁপছে! কী প্রকাশ হলো

যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল: সারজিস আলম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ