ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জ উপজেলার মনু বেপারীর ঢাল ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ উল ইসলাম।
অভিযানে মনু বেপারীর ঢাল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (২২) ও রুবেল মিয়া (৩৬) এবং কদমতলী এলাকা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ফয়সাল (২৬), সজীব (২৯) ও সোহেল মিয়া (৫০)কে আটক করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির কার্যক্রমও চলবে। মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক জানান, মাদকবিরোধী অভিযান, ক্যাম্পেইন, সভা ও সেমিনারের পাশাপাশি টাস্কফোর্সের অভিযান কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রশাসন, র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করায় মাদক ব্যবসায়ী ও সেবীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। টাস্কফোর্সের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















