Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢাকা জেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
​ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খান-এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারের বিবরণ
​তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ২২:৫০ ঘটিকা।
​স্থান: কোমরগঞ্জ এলাকা, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।
​গ্রেফতারকৃত আসামি: কাজী জুম্মন (৩৩), পিতা- কাজী মমিনুল ইসলাম, মাতা- পেয়ারা বেগম, সাং- বর্ধনপাড়া, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা।
​উদ্ধারকৃত আলামত: ৫০০ গ্রাম গাঁজা।
​আইনগত ব্যবস্থা
​ধৃত আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা নম্বর-১৮ (তারিখ: ১২/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত