Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

​গাইবান্ধায় ডিসি অফিসের এক দালাল চক্রের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে ভুক্তভোগীদের নামেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই প্রতারক চক্রের মূল হোতা মো. আব্দুল মতিন, যিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মোজামালি বাড়ী মুন্সির খামারের মৃত মৌলবী আমানত উল্লাহ সাহার ছেলে।
​আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে সাপ্তাহিক অবিরাম অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. কামরুজ্জামান মিয়া এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামরুজ্জামান মিয়া বলেন, মো. আব্দুল মতিন নামে এক দালাল তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি সেই টাকা ফেরত চাইতে গেলে তার স্বাক্ষর জালিয়াতি করে উল্টো সাদা স্ট্যাম্পের ৪০৬ এবং ৪২০ ধারায় মিথ্যা মামলা দেওয়া হয়। এরপর থেকে ভুক্তভোগীকে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি টাকার শোকে এবং মিথ্যা মামলার ভয়ে ভুক্তভোগী কামরুজ্জামানের স্ত্রী স্টক করে গুরুতর আহত হন।
​কামরুজ্জামানের মতো সুন্দরগঞ্জের বামনডাঙ্গার প্রায় ৮ জনের কাছে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করে এই চক্রটি। পরবর্তীতে উল্টো ভুক্তভোগীদের নামেই মিথ্যা মামলা দেয় তারা। তিনি আরও বলেন, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়াই এই চক্রের মূল কাজ।
​সংবাদ সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই প্রতারক চক্রের সদস্য আব্দুল মতিনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমস্ত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানানো হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

মহান মে দিবস আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

‘নির্বাচিত প্রেমের গল্প’ গ্রন্থের জন্য ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন লেখক ও অর্থনীতিবিদ কেতন শেখ

প্রযুক্তি সেবায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে টার্গেট আইটি

অ‍্যাম্পিউটি ফুটবল লিগ চ‍্যাম্পিয়ন স‍্যার জগদীশ চন্দ্র বসু দল

পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের

গাইবান্ধায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন