Friday , 24 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রক্তদান ও সচেতনতায় অনন্য উদ্যোগ: আটপাড়ায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা নিবন্ধন

​মানবসেবার পবিত্র অঙ্গীকার নিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়নের বাউসা বাজারে ‘সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​আয়োজিত এই ক্যাম্পিংয়ে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত রক্ত সংগ্রহ নিশ্চিত করতে নতুন স্বেচ্ছায় রক্তদাতাদের নিবন্ধন করা হয়।
​এ সময় ফাউন্ডেশনের সদস্যরা সাধারণ মানুষের মাঝে রক্তদান বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তারা রক্তদানের উপকারিতা, নিরাপদ রক্তদানের নিয়ম, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় কি না, কত দিন পরপর রক্ত দেওয়া যায় এবং একজন রক্তদাতার এক ব্যাগ রক্ত কীভাবে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে—এসব বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।
​মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও তারা নিয়মিত কাজ করে যাবেন।
​সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের সদস্যরা বলেন, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে এবং নিরাপদ রক্তের সংকট দূর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নিয়মিত বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন, সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
​অনুষ্ঠানে সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা ফাউন্ডেশনের এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন