বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এতদিন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এর মধ্য দিয়ে তিনি গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd


















