Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন ও সম্প্রসারণ করা হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তাকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন পার্থ।

মন্ত্রিসভার এই পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি সরকারের আমলে প্রথম বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের ঘটনা ঘটল। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন।

এর আগে পার্থের মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ। তিনি জানান, পার্থকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছিল এবং বিষয়টি পার্থ নিজেই তাকে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য ছিলেন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন; তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশা বুবলীর

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, জীবিত উদ্ধার ১৫

জামায়াতের জোট থেকে দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান

তারেক রহমানের কথায় পরীমনির মুগ্ধ দৃষ্টি

শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ; পরিবারের অন্যরা সুবিধাবঞ্চিত: উপদেষ্টা রিজওয়ানা হাসান

বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, এ হলেন আমার জীবনসঙ্গী

ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী আজ