Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি

জামালপুর প্রতিনিধি: 

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ও মাদক বিরোধী কর্মসূচি অংশ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেন জেলা যুব দলের সদস্য সচিব,জামালপুর সদর পৌরসভার মেয়ের প্রার্থী জনাব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে।

এ উপলক্ষে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ড. নিলুফার চৌধুরী মনি, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা যুব দলের সদস্য সচিব জামালপুর সদর পৌরসভার আলোচিত মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন,জেলা যুব দলের সদস্য মোঃ জাকির হোসেন জনি সদস্য মোঃ ইমরান কায়সার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সরকারি আশিক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সরোয়ার হোসাইন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হামিম মাহমুদ প্রমুখ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি-পরবর্তী সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন