বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন (কেরানীগঞ্জ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এ আসনে দলের প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।
কেরানীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামাসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপির নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায়ের পেশা কৃষি। কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২ লাখ ৩৫ হাজার টাকা। পাশাপাশি বাড়িভাড়া বাবদ বছরে প্রায় ১৫ লাখ টাকা আয় রয়েছে। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৪৫৯ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৭৬ হাজার ১৮৫ টাকা।
এছাড়া বন্ড, শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ১ লাখ টাকা। তার একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার মূল্য ৫৬ লাখ ৫৫ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী, তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১০ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।
কৃষিজমির হিসাবে দেখা যায়, তার নামে রয়েছে ৪২ শতাংশ জমি এবং অকৃষি জমির পরিমাণ ৩ দশমিক ২৫ একর ৬৮ শতক। এছাড়া ৬ কাঠা জমির ওপর একটি ছয়তলা ভবন এবং ১০ শতাংশ জমির ওপর দুটি ভবন রয়েছে। এসব স্থাবর সম্পদের মোট মূল্য উল্লেখ করা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা।
২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায় ১ লাখ ১৯ হাজার ৭২৯ টাকা আয়কর পরিশোধ করেছেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















