বুধবার , 25 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 25, 2026 12:04 পূর্বাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতের রাজস্থান রাজ্যের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর একটি রাজপ্রাসাদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগীত পরিচালক রাগ শেঠি-কে বিয়ে করেন তিনি।

সোমবার (২৩ মার্চ) অনুষ্ঠিত এই বিয়েতে মেহেদি, সংগীত, গায়ে হলুদসহ সব আয়োজনেই ছিল জাঁকজমকপূর্ণ পরিবেশ। উপস্থিত ছিলেন শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার সহকর্মীসহ বলিউডের বিভিন্ন তারকা, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

বিয়ের দিন সঞ্জীতা নিজেকে সাজিয়েছিলেন ঐতিহ্যবাহী বাঙালি রূপে—লাল বেনারসি শাড়ি, অফ-শোল্ডার ব্লাউজ, কপালে চন্দনের নকশা ও মাথায় শোলার মুকুটে ধরা দেন তিনি। অন্যদিকে বর রাগ শেঠি সোনালি শেরওয়ানি, লাল ওড়না ও পাগড়িতে ছিলেন নজরকাড়া। দুজনের পোশাকে রঙের মিল অতিথিদের দৃষ্টি কাড়ে।

নিজের এই বাঙালি সাজ নিয়ে সঞ্জীতা জানান, তিনি নিজেকে প্রবাসী বাঙালি হিসেবে দেখেন। তার বাবা ভারতের কলকাতা-এর এবং মা বাংলাদেশের ময়মনসিংহ-এর হওয়ায় পরিবারে বাঙালি সংস্কৃতির প্রভাবই বেশি।

এর আগে ২০২৫ সালের ১০ আগস্ট এই জুটির বাগদান সম্পন্ন হয়। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম—সব মিলিয়ে দ্রুতই তাদের সম্পর্ক বিয়ের দিকে এগোয়। গত বছরই উদয়পুরে রাগ শেঠি সঞ্জীতাকে বিয়ের প্রস্তাব দেন।

উল্লেখ্য, জওয়ান সিনেমায় অভিনয়ের মাধ্যমে সঞ্জীতা ভট্টাচার্য ব্যাপক পরিচিতি পান। বিদেশে বড় হলেও পারিবারিক পরিবেশেই তার বাংলা ভাষা শেখা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

ঢাকায় ফিরেছে জাইমা রহমানের আদরের জেবু

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

বাংলাদেশের ঐতিহ্য ও তাঁতশিল্প সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জরুরি—শিক্ষা উপদেষ্টা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে মারধর

উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই: গভর্নর