তানজিনুল ইসলাম তামিম
“হিউম্যান রাইটস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫”–এ ব্র্যান্ড প্রমোটার ক্যাটাগরিতে সম্মাননা পেলেন রওজাতুল জান্নাত। মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের ব্র্যান্ডিংয়ে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মানবাধিকার সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তার হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মাঝে মানবাধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে রওজাতুল জান্নাতের ভূমিকা অনুকরণীয়। তার কাজ ভবিষ্যতে আরও বেশি মানুষের অনুপ্রেরণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্মাননা পেয়ে রওজাতুল জান্নাত বলেন,
“মানবাধিকার নিয়ে কাজ করা শুধু পেশাগত দায়িত্ব নয়, এটা মানুষের প্রতি নৈতিক অঙ্গীকার। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহ দেবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















