মঙ্গলবার , 10 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ভোট দিতে গ্রামবাংলার পথে মানুষের ছুটে চলা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 10, 2026 11:20 পূর্বাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেলো ঈদের মতো উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকেই কমলাপুর স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচেপড়া ভিড়। ট্রেন ধরতে আসা মানুষজনের চোখেমুখে ছিল আনন্দ ও প্রত্যাশার ছাপ। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে হাসি-ঠাট্টা আর হই-হুল্লোড় করে বাড়ি ফিরছেন তারা। অনেকের কাছে এই যাত্রা যেন ঈদে বাড়ি ফেরার মতো।

বাসের টিকিট না পাওয়ায় অধিকাংশ যাত্রী ট্রেন যাত্রা বেছে নিয়েছেন। তবে ট্রেনে আসন সংকট থাকায় অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ছাদে উঠে গন্তব্যে রওয়ানা হচ্ছেন। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশনে দেখা গেছে, বেশ কয়েকটি ট্রেন আসন পূর্ণ থাকার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠছেন। এতে ঝুঁকি থাকলেও ভোটের টানে বাড়ি ফেরার আগ্রহই বেশি বলে জানান যাত্রীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, আমরা যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করছি। কিন্তু অতিরিক্ত চাপের কারণে সবাইকে নামানো সম্ভব হচ্ছে না। অনেকেই ভোটের কথা বলে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন। মানবিক দিক বিবেচনায় আমাদেরও কিছুটা ছাড় দিতে হচ্ছে।

ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে যাচ্ছেন আরিফা দম্পতি। রাজধানীর যাত্রাবাড়ীতে তাদের একটি ফার্মেসি রয়েছে। আরিফা বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দোকানের বেচাকেনাও কম, তাই গ্রামে যাচ্ছি। এবার প্রথমবার ভোট দেবো, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কমলাপুরে এসে দেখি আমার মতো শত শত মানুষ ভোট দিতে যাচ্ছে, ঈদের মতো লাগছে।

কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শহিদুল ইসলাম ও তার তিন বন্ধু। তিনি বলেন, এবারের নির্বাচন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা সবাই প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য এটা বড় সুযোগ।

খুলনায় যাচ্ছেন বিথীকা মজুমদার। স্বামী-সন্তান নিয়ে ভোট দিতে বাড়ি ফিরছেন তিনি। বিথীকা বলেন, শুনেছি প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি থাকবে। এতে ভোট সুষ্ঠু হবে বলে আশা করছি। আগে নানা কারণে ভোট দিতে পারিনি। এবার আর সুযোগ ছাড়তে চাই না।

তিনি আরও জানান, ভোট দিয়ে ১৩ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরে আসবেন।

রেলওয়ে সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ব্যবস্থার চেষ্টা করা হলেও ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে।

সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ফেরা মানুষের ঢল রাজধানীতে তৈরি করেছে এক ভিন্ন আবহ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও উৎসাহে মুখর হয়ে উঠেছে কমলাপুরসহ দেশের বিভিন্ন টার্মিনাল।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান

কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের সৌজন্যে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ইফতার আয়োজন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

T.E.A Cosmo Carnival-এ স্টানিং লুকে আলিশা ইসলাম: গ্রামীণ বাংলার গল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার আঞ্জুমান মুনিয়া

ভাঙনের মুখে জামায়াতের ১১ দলীয় জোট

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ

শিক্ষকদের কর্মবিরতি, বাড়ছে অভিভাবকদের ক্ষোভ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট