Wednesday , 11 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা: ইসি

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

নির্বাচন পরিচালনার মূল কাঠামোতে নেতৃত্ব দেবেন ৬৯ জন রিটার্নিং অফিসার এবং তাদের সহযোগিতায় থাকবেন ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনায় ইসি কেন্দ্রগুলোকে দুই ভাগে ভাগ করেছে। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ২৭৩টি।

অন্যদিকে, অধিকতর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে এই কর্মকর্তাদের ইতিমধ্যে প্রয়োজনীয় বিশেষ প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে ইসি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

শেষ সিনেমা মুক্তির আগে বিপাকে থালাপতি বিজয়

জাতিসংঘে শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি নিয়ে বাংলাদেশের প্রস্তাব পেশ করলেন স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

মুন্সিগঞ্জে কুরআন অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস

হাদী শহীদ হলে ছাত্র-জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত।

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা