বৃহস্পতিবার , 1 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 1, 2026 1:17 পূর্বাহ্ন

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবাইকে শুভ নববর্ষ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ নতুন স্বপ্ন, আশা ও সম্ভাবনার প্রতীক। পুরোনো গ্লানি ঝেড়ে ফেলে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য নতুন বছর আমাদের নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগায়।

ন্যায় ও সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় নতুন বছরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের যে পথচলা শুরু হয়েছে, তা নতুন বছরে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে পূর্ণতা পাবে বলে আশা করা হচ্ছে।

সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই আমাদের বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চীনের কড়া বার্তা: ইসরায়েল ছাড়ুন এখনই

ইরান হামলায় ট্রাম্পের পাশে নেই বেশিরভাগ মার্কিনি

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ; পরিবারের অন্যরা সুবিধাবঞ্চিত: উপদেষ্টা রিজওয়ানা হাসান

মনোনয়ন কেনার আগেই দল থেকে পদত্যাগ করব: রুমিন ফারহানা

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঈদের নামাজে রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে যেতে দেয়নি ইউনূস সরকার

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী আজ