সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচের ৫০ মিনিটে গোল করে ক্লাব ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল এখন ১১৬টি।
একদিকে মাঠে রেকর্ড, অন্যদিকে নিজ দেশে বিতর্কে জড়ালেন সিআর সেভেন। পর্তুগালের মাদেইরা দ্বীপে ফুনচালে অবস্থিত ‘সিআর৭ মিউজিয়াম’-এর সামনে থাকা রোনালদোর ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক ব্যক্তি নিজেই আগুন লাগানোর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে মাদেইরার নেলিও মেনদোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। ভাস্কর্যের ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর ভক্তরা।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd


















