Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে: গয়েশ্বর

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ চিকিৎসা, শিক্ষা, পরিচর্যা ও মূল্যায়নের সুযোগ দেওয়া হলে তারাও ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২২ আগস্ট) সকালে কেরানীগঞ্জের মডেল টাউন এলাকায় কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন কোনো শিশুকে সমাজের বোঝা হিসেবে দেখা উচিত নয়। জন্মগতভাবে কোনো শিশু অপরাধী নয়। বরং চাঁদাবাজি, দখলদারি, ভূমিদস্যুতা ও মাদকসহ নানা অপরাধে জড়িতরাই সমাজের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি করুণা নয়, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

গয়েশ্বর জানান, কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য ইতোমধ্যে দেড় একর জমি বন্দোবস্ত হয়েছে। বিদ্যালয় নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক। তিনি বলেন, শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা কোনো মানুষের মেধা ও সক্ষমতার বিকাশে চূড়ান্ত বাধা নয়। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ বিভিন্ন পেশায় সফল হতে পারে।

এ সময় বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হকিং বিশ্বখ্যাত বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবহেলা না করে তাদের সম্ভাবনা বিকাশে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বিশেষ অতিথি সংরক্ষিত নারী সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন