Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জে ৩,৮৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকার মালঞ্চ লতা কমিউনিটি সেন্টারের পাশে অভিযানটি পরিচালনা করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. আল আমিনকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ হাজার ৬২০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আল আমিন বরিশালের গৌরনদী থানার মাগুরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শহিদ।

র‌্যাবের দাবি, আল আমিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। প্রাথমিকভাবে তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করেছে র‌্যাব।

র‌্যাব-১০ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকসহ আল আমিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত