Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ-এ এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. জাকির হোসেন খন্দকারকে আটক করা হয়। তিনি উপজেলার চুনকুটিয়া ঝাউবাড়ী এলাকার ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার অভিযোগ ছিল। টিসি দেওয়ার হুমকি দিয়ে তিনি শিক্ষার্থীদের একা পেলে কু-প্রস্তাব দিতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন সকালে এক ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরার চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় ছাত্রীটি চিৎকার করে কক্ষ থেকে বেরিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ তোলে।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-য় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার মেয়েসহ একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে কু-প্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি

খালেদা জিয়া ছাড়া গনতন্ত্র অপূর্ণ- আমান উল্লাহ আমান

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান

ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি এজাহার দায়ের

কেরানীগঞ্জে ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা