Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন ভুয়া র‍্যাব গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন জন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) এবং আবুল কালাম আজাদ ওরফে উত্থান (৫৪)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি কালো রঙের র‍্যাব লেখা কটি, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার এবং এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পাওয়া যায় যে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় একটি সংঘবদ্ধ দল র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

​এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আসামিদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভদ্রতার মুখোশ পড়ে অনেক কেন্দ্রীয় নেতা চাঁদাবাজি করছেন’

বিএনপির সঙ্গে পলের বৈঠক, আলোচনায় গুরুত্ব পেয়েছে যে সব বিষয়

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ

খিচুড়ি নিয়েই এবার আলোচনায় মালাইকা আরোরা! এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি—সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক।

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী শিবির

​ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মো: আনোয়ার হোসেন ​

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

টাঙ্গাইল থেকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী