বুধবার , 14 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

এলপিজি গ্যাসের দাম নিয়ে অনিয়ম, কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 14, 2026 2:50 পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে দুইটি পৃথক মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোডের মদিনানগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কৃত্রিম সংকট সৃষ্টি করে এলপিজি গ্যাসের সরকারি মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের ভিত্তিতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রশাসন জানায়, ভোক্তা সাধারণ ও বিভিন্ন গণমাধ্যমে আসা অভিযোগ যাচাই করতেই এই অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জের কয়েকটি বাজারে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ বাড়ছিল। অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ীকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক বলেন, এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়মিত তদারক করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই গ্যাস বিক্রি করতে দেওয়া হবে না। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড,নিহত ৩

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে দেখুন: প্রধানমন্ত্রী

জাইমা রহমানের চেলসিতে সুযোগ প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

ভাঙনের মুখে জামায়াতের ১১ দলীয় জোট

জামায়াতের জোট থেকে দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান

নির্বাচনী প্রচারণা শুরু ২২ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি

নারীকে যারা কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয় তারা জনদরদী না: তারেক রহমান

কোনো অপরাধ করে কেউ ছাড় পাবে না: জামায়াত আমির

তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী