Tuesday , 5 May 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হেরে গেলেন মমতা, জয়ী শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসনে ভোট গণনায় নাটকীয় পরিবর্তন দেখা গেছে। ঘোষিত ফলাফলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকেন বলে জানানো হয়।

ফলাফলের তথ্য অনুযায়ী, শুভেন্দু অধিকারী পান ৭৩ হাজার ৪৬৩ ভোট এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পান ৫৮ হাজার ৩৪৯ ভোট। এ ব্যবধানে শুভেন্দু অধিকারীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

ভোট গণনা চলাকালীন কেন্দ্রীয় গণনা কেন্দ্র এলাকায় উত্তেজনা ও চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল শিবির শুরু থেকেই গণনা প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তোলে এবং দলের পক্ষ থেকে আপত্তিও জানানো হয়।

ফল ঘোষণা শেষে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে এটিকে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ভবিষ্যতে তিনি আরও শক্তভাবে ফিরে আসবেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন