Friday , 7 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

​ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন মিয়া (২৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

​৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজারের ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার ওপর এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের দিকনির্দেশনায় এবং ডিবি দক্ষিণ পুলিশের চৌকস টিমের সহায়তায় এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ সফলভাবে এই অভিযান সম্পন্ন করেন।

  1. ​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এমন নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন