Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মুন্সিগঞ্জে কুরআন অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

মুন্সিগঞ্জ পৌরসভার গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতির মুখে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)।

স্থানীয় ও অন্যান্য সূত্রে জানা যায়, মামলার বাদী অভিযোগ করেছেন- তিনি ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কুরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন। গতকাল তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে মানুষ। পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।

মুন্সিগঞ্জ থানার ওসি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে।’

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন