সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নুরনগরে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত ক্লিনিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে পাইলসের অপারেশন করানোর জন্য আলমগীর হোসেন ওই গ্রাম্য চিকিৎসকের ক্লিনিকে যান। অপারেশন চলাকালীন তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান সরাসরি গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসাকে এই মৃত্যুর জন্য দায়ী করেছেন।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















