ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
গত ০৯/০৮/২০২৬ খ্রিঃ রাত ২২:৪৫ ঘটিকা থেকে ২৩:০৫ ঘটিকা পর্যন্ত পরিচালনা করা এক অভিযানে ডিবি (দক্ষিণ)-এর সাব-ইন্সপেক্টর মোঃ মহরম আলীর নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।
ডিবি (দক্ষিণ)-এর টিমটি নবাবগঞ্জ থানাধীন চকবাহ্রা এলাকার সেন্টু মিয়ার দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ নিশাত (২৬), পিতা- মোঃ সেন্টু, মাতা- কোহিনুর বেগম, সাং- বাহ্রা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা।
২. মোঃ সিয়াম দেওয়ান (২১), পিতা- মোঃ কামরুল দেওয়ান, মাতা- সোনিয়া বেগম, সাং- আন্দারকোটা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা।
ধৃত আসামীদের কাছ থেকে দুইটি সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২,০০০ টাকা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















