ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খান-এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের বিবরণ
তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ২২:৫০ ঘটিকা।
স্থান: কোমরগঞ্জ এলাকা, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।
গ্রেফতারকৃত আসামি: কাজী জুম্মন (৩৩), পিতা- কাজী মমিনুল ইসলাম, মাতা- পেয়ারা বেগম, সাং- বর্ধনপাড়া, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা।
উদ্ধারকৃত আলামত: ৫০০ গ্রাম গাঁজা।
আইনগত ব্যবস্থা
ধৃত আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা নম্বর-১৮ (তারিখ: ১২/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















