সোমবার , 15 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চকবাজারে মোবাইল কোর্ট: অনুমোদনহীন কসমেটিক বিক্রির দায়ে রাজু স্টোরকে জরিমানা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 15, 2025 1:44 অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজার এলাকার মৌলভিবাজার টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত রাজু স্টোরে সোমবার দুপুর ১২টায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি কসমেটিক পণ্যে অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা “6 in 1 Combo Face Pack” নামের একটি কসমেটিক পণ্যের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন চিহ্ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রাজু স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, অনুমোদনহীন ও মানহীন পণ্য বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ