Tuesday , 3 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শবে বরাতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র শবে বরাত উপলক্ষে গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা গেছে। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে তারা সৌভাগ্যের এ মহিমান্বিত রাতটি অতিবাহিত করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই বায়তুল মোকাররমে মুসল্লিদের আগমন শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে সন্তানদের নিয়ে শবে বরাতের নামাজ আদায় করতে আসা মো. তরিকুল ইসলাম বলেন, এই বরকতময় রাতে পরিবারসহ ইবাদতে অংশ নিতে বায়তুল মোকাররমে এসেছেন তিনি। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় রাতভর নফল নামাজ ও দোয়া-মোনাজাতে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে পুরান ঢাকার সূত্রাপুর থেকে আসা মুসল্লি ইব্রাহিম জানান, শবে বরাতকে মুসলমানরা ভাগ্য রজনী হিসেবে বিশ্বাস করেন। এ রাতে মহান আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণরা। নিজের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি।
এশার নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং জিকির-আসকারের মাধ্যমে রাতভর ইবাদত চালিয়ে যাচ্ছেন মুসল্লিরা।

শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা জানান, মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

নিপুন রায়ের হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ, বছরে আয় ২৬ লক্ষ টাকা

ঢাকার ১৩টি আসনে ১৪শ’ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

“জ্বালানি খাতে অস্থিতিশীলতা তৈরির সুপরিকল্পিত চেষ্টা চলছে”: প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে স্বাগত বার্তা জানালেন নরেন্দ্র মোদি

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের এক কর্মকর্তা আটক

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি