Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

​ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)-এর সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম।

​৩১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২০.৫০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিরস্ত্র) মোঃ তানভীর হোসেন ভূইয়া এবং এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

​অভিযানে মোট চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে তাদের নিজ নিজ হেফাজত থেকে ২০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়:

​১। মোঃ নাগর (৫৩), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- টকবি, ভোলা; বর্তমান সাং- তেলঘাট কালিগঞ্জ (রাসেলের বাড়ির ৭ম তলার ভাড়াটিয়া), দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা— (২০০ পিস ইয়াবা)।

​২। মোঃ বিল্লাল মৃধা (৪০), পিতা- মৃত সুলতান মৃধা, সাং- আতশখালি, পটুয়াখালী; বর্তমান সাং- সদরঘাট কর্ণফুলি লঞ্চ (৩) মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা— (২০০ পিস ইয়াবা)।

​৩। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা- মোঃ আব্দুল গনি, সাং- দক্ষিণ মুরাদিয়া, পটুয়াখালী; বর্তমান সাং- সদরঘাট কর্ণফুলি লঞ্চ (৩) স্টাফ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা— (২০০ পিস ইয়াবা)।

​৪। মোঃ আব্দুর রহমান (২৯), পিতা- মৃত একলাছ হাওলাদার, সাং- চর গৌরবদী, পটুয়াখালী; বর্তমান সাং- সদরঘাট কর্ণফুলি লঞ্চ (৯) স্টাফ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা— (২০০ পিস ইয়াবা)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমান স্বাধীনতার এক অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

নিজ এলাকায় ভোট দিয়ে যা বললেন মির্জা ফখরুল

বাবাই আমার জীবনের প্রথম সেরা বন্ধু’, ‘অফিসার’ সিনেমার প্রচারণায় ডি এ তায়েবের হাত ধরে আবেগঘন কন্যা টুনটুনি

সাদিক ও ফরহাদকে সঙ্গে নিয়ে শহীদ হাদির কবর জিয়ারতে ডা. শফিকুর রহমান

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আইওএম কান্ট্রি ডিরেক্টর

​রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি ও স্পিকারের আগমনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে