ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ডিবির দুটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ ও গ্রেফতারকৃতদের পরিচয়:
প্রথম অভিযান: এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজ-উদ দৌলাহের নেতৃত্বে একটি দল গত ০৮/০৮/২০২৬ খ্রিঃ রাত ২০:১০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সাজিদ (২৩)-কে গ্রেফতার করে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
দ্বিতীয় অভিযান: এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে অপর একটি দল একই তারিখে (০৮/০৮/২০২৬ খ্রিঃ) রাত ২৩:৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেল স্টেশনের সামনের খালপাড় ব্রিজের ওপর থেকে ২২ পিস ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন ঢালী (৩২)-কে গ্রেফতার করে। তিনি শরীয়তপুর জেলার পালং থানার আটিপাড়া এলাকার মৃত খলিল ঢালীর ছেলে (বর্তমান ঠিকানা: কালীবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা (মামলা নং-২৩, তারিখ: ০৯/০৮/২০২৬ এবং মামলা নং-২৪, তারিখ: ০৯/০৮/২০২৬) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















