রবিবার , 11 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তারেক রহমানকে স্বাগত বার্তা জানালেন নরেন্দ্র মোদি

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 11, 2026 3:05 অপরাহ্ন

তারেক রহমানকে নরেন্দ্র মোদির স্বাগত বার্তাবাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে বলে প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।

ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

এই সৌজন্য সাক্ষাতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

বৃহত্তম মুসলিম দেশে বন্ধ হচ্ছে ফেসবুক, টিকটক, ইউটিউব

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

হাদিকে ব্যাংকক নিতে ৫২ লাখ টাকা খরচে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

নিজ হাতে নির্বাচনি ব্যানার-পোস্টার সরালেন ডা. শফিকুর রহমান

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের

ঋণের বোঝা ও পাওনাদারের চাপ—অসহায় জীবনের এক করুণ প্রতিচ্ছবি

২৫ মার্চ কালো রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট হবে না

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

সিলেটে পা রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান