Sunday , 11 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। এবার সেখান থেকে ছোড়া এক গুলিতে বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল এক কিশোরীর।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু ও এক যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন, মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

মায়ের মরদেহ দেখে গভীর শোকে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান

বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা

শিশু রামিসা হত্যা: আদালতে যা বললেন গ্রেপ্তার সোহেল

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান