রবিবার , 11 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 11, 2026 12:27 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি-কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেন এই সভার বিজ্ঞপ্তি জারি করেছিলেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

এছাড়া আরও উপস্থিত রয়েছেন— আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা।

নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে প্রস্তাবিত গণভোটের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বিভিন্ন বাহিনীর মধ্যকার সমন্বয় বৃদ্ধি এবং নিরাপত্তা ছক চূড়ান্ত করাই এই সভার মূল লক্ষ্য। বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অ‍্যাম্পিউটি ফুটবল লিগ চ‍্যাম্পিয়ন স‍্যার জগদীশ চন্দ্র বসু দল

উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিজিটাল পাঠের নতুন গন্তব্য shobdomukur.com-এ যুক্ত হলো স্টুডেন্ট ওয়েজের সুনির্বাচিত বই

আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

নির্বাচনে এনসিপি ৩০ আসনে লড়বে: আসিফ মাহমুদ

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের কারাদণ্ডের খবর

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী আজ

দেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে: ডা. শফিকুর রহমান